এটা সেইফ কোম্পানির সোলার ফ্যান। ডিসি টেবিল ফ্যান বলে যেটাকে। ১৬ ইঞ্চির এই বিগ সাইজের ফ্যানে দুর্দান্ত বাতাস, ফ্যানের সাথেই এ্যাডজাস্ট করা আছে উন্নতমানের এলইডি লাইট। লাইটের আলোয় ভালোভাবে পড়াশোনা করা বা ঘর আলোকজ্জল করতে পারবেন। সাথে পাচ্ছেন ব্যাটারির রাজা লিড এসিড ব্যাটারি কিনসন, কোরিয়ান কোম্পানির এই ১২ ভোল্টের ৯ এম্পিয়ার ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ।
ব্যাটারি ফ্যানের বাহিরে থাকে, যেমন দেখছেন। কারেন্টে চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করতে হয়, কারেন্ট না থাকলে সোলার প্যানেল থেকেও চার্জ করতে পারবেন। উল্লেখ্য যে: এটা সরাসরি কারেন্টে চালানো যায় না। ফ্যানের সাথে যেই ব্যাটারি দিচ্ছি,সেটা দিয়ে বা অন্য যে কোন সোলার ব্যাটারি দিয়ে চালাতে পারবেন।
ফুল স্পিডে অন্তত ৫-৬ ঘন্টা কম করে হলেও ব্যাকআপ পাবেন। যদিও কোম্পানি ৮ ঘন্টার কথা বলে, তবে আশা করা যায় সর্বনিন্ম ৪/৫ ঘন্টা অথবা ৬ ঘন্টা ব্যাকআপ থাকবে। নরমাল স্পিডে আরো বেশি পাবেন, অন্তত ৭/৮/৯ ঘন্টা। ব্যাটারিতে পাচ্ছেন ৬ মাসের ওয়ারেন্টি। এবং ফ্যানে পাচ্ছেন কমপক্ষে একবছরের কোম্পানি ওয়ারেন্টি। সাথে সাথে পাচ্ছেন ১২ ভোল্টের কুলিং ফ্যানযুক্ত অটোকাট স্মার্ট ফাস্ট চার্জার। কারেন্ট থেকে চার্জ দিবেন ব্যাটারিতে। অটোকাট মানে হচ্ছে চার্জ ফুল হয়ে গেলে নিজেই চার্জ দেয়া বন্ধ হয়ে যাবে অটোমেটিক, তবে তারপরেও চার্জ ফুল হলে খুলে রাখা ভালো। বাজারে এরকম কম্বো প্যাকেজ করতে গেলে আপনাকে মিনিমাম ৬০০০-৬৫০০ টাকা গুনতে হবে। একটা চার্জার ফ্যান কিনতে গেলেও ৫ হাজার থেকে ৭ হাজার টাকা খরচ হয়,তবুও ব্যাটারি ভালো হয় না। প্রি-অর্ডার অফার উপলক্ষ্যে এই কম্বো প্যাকেজ আপনাদের সাধ্যের মধ্যেই রাখছি ইনশাআল্লাহ।



Reviews
There are no reviews yet.